মূল কনটেন্টে যান
✓ Makstock Official Information

শিপিং ও ডেলিভারি নীতিমালা

ডেলিভারি চার্জ, ফ্রি ডেলিভারি, ঠিকানা এবং অর্ডার পৌঁছানোর নিয়ম.

Bangladesh Customer Information Updated 16 Oct 2026 Makstock

ডেলিভারি চার্জ কীভাবে নির্ধারিত হয়?

চেকআউটে আপনার নির্বাচিত পণ্য, ডেলিভারি এলাকা এবং সক্রিয় শিপিং নিয়ম অনুযায়ী চার্জ গণনা করা হয়। অর্ডার নিশ্চিত করার আগে প্রযোজ্য ডেলিভারি চার্জ ও মোট মূল্য দেখানো হয়।

একটি পণ্যে ফ্রি ডেলিভারি থাকলে পুরো অর্ডার ফ্রি

একই অর্ডারের যেকোনো ১টি যোগ্য পণ্য Free Delivery হলে, সেই অর্ডারের অন্য সব পণ্যসহ পুরো অর্ডারের ডেলিভারি চার্জ ৳০ হবে। এছাড়া নির্দিষ্ট অর্ডার মূল্যের ভিত্তিতে ফ্রি ডেলিভারি অফার চালু থাকলে সেটিও প্রযোজ্য হতে পারে।

পৌঁছানোর সময়

ডেলিভারির সময় এলাকা, স্টক, প্যাকেজিং, কুরিয়ার ও ছুটির দিনের ওপর নির্ভর করতে পারে। নির্দিষ্ট সময়ের প্রতিশ্রুতি দেওয়া না থাকলে প্রদর্শিত সময়কে সম্ভাব্য সময় হিসেবে ধরুন।

ঠিকানা ও প্যাকেজ

সঠিক নাম, যোগাযোগ নম্বর ও পূর্ণ ঠিকানা দিন। ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকলে ডেলিভারিতে দেরি হতে পারে। প্যাকেজ পাওয়ার সময় বাহ্যিক ক্ষতি বা ভুল পণ্য দেখলে দ্রুত আমাদের জানান।

অর্ডার ট্র্যাকিং

ওয়েবসাইটের Track Order পেজে অর্ডারের আপডেট দেখুন অথবা 01911374739 নম্বরে যোগাযোগ করুন।

Purchased product
এই মাত্র কিনেছেন
Verified